ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা বিনয়কাঠী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাতের হাত থেকে বাঁচতে তাল গাছের বীজ ও হারিয়ে যাওয়া খেজুর গাছের চারা রোপন করা হয়েছে। হারিয়ে যাওয়া রস ফিরিয়ে আনতে খেজুর চারা রোপণ এবং বজ্রপাতসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য এই উদ্যোগ।
সোমবার সকাল ১১ টায় জেলা বিএনপির সদস্য ও সাবেক বিনয়কাঠী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এনামুল হক এলিননের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। ইউনিয়নের কল্যানকাঠি বেইলি ব্রিজ এলাকায় বিএনপির শতাধিক নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তার দু’ধারে জঙ্গল পরিস্কার করে শতাধিক তাল বীজ ও খেজুর গাছের চারা রোপণ করে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সভাপতি তকদীর হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. তাওহীদ হোসেন, বিনয়কাঠি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম নয়ন, বিনয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. গোলাম রাব্বী, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বিনয়কাঠি ইউনিয়নের অন্য সড়ক গুলোতেও এ রকম তালের বীজ, খেজুর চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসম্য রক্ষায় তালের বীজ, খেজুর চারা রোপণের গুরুত্ব অপরিসীম। বজ্রপাত থেকে বাচঁতে ও প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলায় তালগাছ লাগানোর আহ্বান জানান।










