ঝালকাঠি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারীং কোর্সকে ৩বছল রূপান্তর করা অযৌক্তিক উদ্যোগকে বন্ধের দাবীতে প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেঝের মিলনায়তনে সভায় আইডিইবি এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সামসুর রহমান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ ইলিয়াস কেন্দ্রীয় সদস্য মোঃ আবু হানিফ ও আব্দুর রহিম, সহকারী প্রকৌশলী মোঃ তারিক হোসেন প্রাইভেট সেক্টর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পাটোয়ারী বিশেষ অতিথি ছিলেন।
সভাপতিত্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারীং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ ঝালকাঠির আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন হাওলাদার। সঞ্চালনা করেন, প্রকৌশলী দীলিপ কুমার হালদার। মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের বক্তারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ ৪ দফা দাবী আদায়ের লক্ষে আন্দোলন করে যাচ্ছেন। বক্তরারা বলেন এই আন্দোলন শুধু প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ও নিদেশর্না বাস্তবায়নের আন্দোলন।










