ঝালকাঠি প্রতিনিধিঃ
বন্ধুত্বের নজীর সৃষ্টি করেছে ঝালকাঠিতে ২০০১ সালের এসএসসি পরীক্ষায় উত্তির্ন ব্যাচের সদস্যরা যারা বিভিন্ন ক্ষেত্রে এখন প্রতিষ্ঠিত। এদের ব্যাক্তিগত অর্থায়নে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে হাফেজদের মধ্যে পবিত্র কোরআন ও শীতবস্ত্র, হিন্দু সম্প্রদায়ের পুরোহিতদের গীতা ও প্রতিবন্ধি এবং দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী, রক্তদান ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অসীমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত।
সভাপতিত্ব করেন ২০০১ ব্যাচের সাংগঠনিক কমিটির সাধারন সম্পাদক আমির হোসেন তালুকদার। অন্যদের মধ্যে এই সংগঠনের সুমন হাওলাদার ও মোঃ আরিফ মোল্লা বক্তব্য রাখেন। এই সংগঠনটি কয়েক বছর ধরেএই ধরনের সামাজিক কর্মকান্ড নিজস্ব অর্থায়নে পরিচালনা করছে।










