ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা (অনুর্ধ ১৭) বালক বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে শুরু হয়েছে। সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। জেলার ৪টি উপজেলা ও একটি পৌরসভাসহ ৫টি করে বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টএ ১০টি দল অংশগ্রহন করছে।
উদ্বোধনি দিনে প্রথম ম্যাচে বালক বিভাগে ঝালকাঠি পৌরসভা ১-০ গোলের ব্যবধানে রাজাপুর উপজেলা দলকে পরাজিত করেছে। উদ্বোধনি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলী, জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ সরদার মোঃ শাহ্আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খাঁন সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আমির হোসেন আমু বলেছেন, ফুটবলের প্রসারের জন্য বর্তমান সরকার তৃণমূল স্তর থেকে এর ভিত তৈরী করার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছে। খেলাধুলা মানুষেকে মাদক থেকে দূরে রাখে এবং খেলাধূলার কারণে ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি মনোযোগি হয়।










