ঝালকাঠি প্রতিনিধিঃ
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্ট অফ ডিওসাইডি শীর্ষক প্রকল্পের আওতায় ৬ টি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কর্মশালা ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দিন ব্যাপি কর্মশালায় প্রশিক্ষনরত, প্রশিক্ষনপ্রাপ্ত সফল আত্মকর্মী উদ্যেক্তা ও জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের ৬০ জন কর্মশালায় অংশগ্রহন করেছেন। এই কর্মশালা থেকে আগামী ৩০ বছরের জন্য কি ধরনের উদ্যেগ গ্রহনের প্রস্তাবনা ও বাস্তবায়ন বিষয় ধারনা গ্রহনের জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
বেকার যুবকদের আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষন, গ্রামীন কর্মসংস্থানের উপযোগী ট্রেডসমূহ নির্বাচন, আত্মকর্মীর হওয়ার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষন, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা, যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান প্রশিক্ষন কাঠামো উন্নয়ন ও প্রশিক্ষন কার্যক্রম পর্যবেক্ষন এবং মূল্যয়ন বিষয় প্রস্তাবনা নেয়া হয়েছে। অংশগ্রহনকারীরা ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে সুপারিশমালা তৈরি করেছে।
ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এই কর্মশালায় অতিরিক্ত সচিব যুব ও ক্রীড়া মন্ত্রনালয় মো: তাজুল ইসলাম প্র্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো: জোহর আলী সভাপতিত্বে কর্মশালায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাত স্বাগত বক্তব্য রাখেন। গবেষনাধর্মী প্রতিষ্ঠান ডিওসাইডি এর কর্মকর্তা মো: ওহেদুজ্জামান কর্মশালা পরিচালনা করেন।










