ঝালকাঠি প্রতিনিধিঃ
সম্প্রতি ছোট খাট সকল পরিবারই এবং খাবারের দোকানগুলিতে গ্যাস সিলিন্ডারের ব্যবহার বেড়ে যাওয়ায় অপ্রতাশিত আগুনের ঘটনা বেড়ে যাচ্ছে। ঝালকাঠির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলিন্ডার থেকে মানুষকে আগুনের ঘটনা রোধ করার জন্য সচেতন করার ক্ষেএে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জনসমাগমে ডিসপ্লে প্রদর্শন করছে।
বৃহস্পতিবার ঝালকাঠির সদর উপজেলা পরিষদে পূজা উদযাপন পরিষদের সভা শেষে জনসমাগমে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রন করার পদ্ধতি হাতে কলমে দেখিয়েছেন। এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবেকুন নাহার ও উপজেলা ভাইস চেয়্যারম্যান ইসরাত জাহান সোনালি সহ পূজা মন্ডপ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










