ঝালকাঠি প্রতিনিধিঃ- পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী। শহরের পূর্বচাঁদকাঠি ও আমতলা গলিতে বুধবার সকাল ১০টায় পালিত হয়েছে। নানা আয়োজনে অভ্যন্তরীণভাবে এ কর্মসূচী পালন করে যুবদল নেতৃবৃন্দ। শহরের পূর্ব চাঁদকাঠিস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, দোয়া-মিলাদ ও মিস্টি বিতরণ করা হয়েছে।
এতে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান খান, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আনিচুর রহমান খান পান্নুসহ নেতৃবৃন্দ।
অপরদিকে শহরের আমতলা রোডস্থ কার্যালয়ে আলোচনাসভা ও সমাবেশ করেছে জেলা যুবদলের আরেকটি গ্রুপ। এতে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি কামাল হোসেন মল্লিক, সাবেক সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক সাজুসহ নেতৃবৃন্দ।










