ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২০২১-২২ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আয়তায় দুই দিন ব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপ পরিচালক ,ডিএই মোঃ ফজলুল হক। এছাড়া ঝালকাঠি জেলা প্রশিক্ষন অফিসার মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক উদ্যান মোঃ অলিউল আলম, উপজেলা কৃষি অফিসার, মোঃ রিফাত সিকদার, অতিরিক্ত কৃষি অফিসার সুলতানা আফরোজ,কৃষি সম্প্রসারণ অফিসার, খাদিজা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের স্বামী-স্ত্রী সহ ১৫ পরিবারের মোট ৩০ জন কৃষক কৃষানী অংশগ্রহন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নে প্রতি ইঞ্চি আবাদি জমির সদব্যবহারকল্পে ও অনাবাদি জমিতে সবজির উৎপাদন করে পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে কৃষকদের উদ্ধুদ্ধ করা হয়










