ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শামিম হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত করার দায় একই গ্রামের মো: মাহাবুব ইসলাম রুস্তুমকে (৫০)৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড এবং তার পুএ আসাদুল ইসলামকে(২৩) ২ বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন।
এই আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: পারভেজ শাহারিয়ার রবিবার বৈকালিক পর্বে আসামির উপস্থিতিতে রায় ঘোষনা করেন। ২০১৭ সালের ৫ আগষ্ঠ সকাল ৭টায় কাঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামের শামিম হাওলাদারকে আসাদুল ইসলাম রুস্তুম কুপিয়ে গুরুতর জখম করে। আসাদুল ইসলাম রুস্তুম লম্পট চরিএের মানুষ এবং একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি থেকে জামিন প্রাপ্ত হয়ে এলাকায় আসে।
সে শামিম হাওলাদারের স্ত্রীকে আপত্তিকর প্রস্তাব দেয় এবং এ ব্যাপারে রুস্তুম এর কাছে জবাবদিহি করতে এলে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্্র দিয়ে হামলা চালায় এবং রুস্তুম এর পুএ আসাদুল এতে সহযোগিতা করেন। এ ব্যাপারে শামিম হাওলাদারের স্ত্রী মোসা: ছানিয়া কাঠালিয়া থানায় মামলা দায়ের করে। কাঠালিয়া থানার এসআই মো: আলী হোসেন ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপএ দায়ের করে । আদালত ১০ সাক্ষির সাক্ষ্য গ্রহন করেছে।










