ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। মঙ্গলবার সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল ১১টায় র্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।










