ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের উত্তর পিপলিতা গ্রামে দূর্ধষ গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানি ২টা থেকে আড়াইটার মধ্যে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোর গৃহকর্তা সাইফুল ইসলাম শাহিন বসতবাড়ির পাকা ভবনের দরজার গ্রিলে তালা দিয়ে রাখে, গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরুর গলার লোহার সিকল কেটে দুটিগাভি ও একটি বলদ নিয়ে যায়।
পরিবারে পক্ষ থেকে দাবী করা হয়েছে তার গোয়ালে ২ লক্ষাধিক টাকা মূল্যের এই গবাদি পুশু চুরি হয়েছে। এ ব্যপারের ঝালকাঠি থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে তদন্তে গিয়েছে। সরেজমিন গিয়ে আরও জানা গিয়েছে একমাস পূর্বে এই পরিবারেরই হাস, মুরগী, চিনাহাঁস ৩টি খেয়ার থেকে ১৫০টি হাস-মুরগী চুরি হয় যার মুল্য ছিল প্রায় ২৫ হাজার টাকা।
এলাকার লোকজন দাবী করেছে এ পরিবারে বাড়ির সামনে দিয়ে ঝালকাঠি-বাউকাঠী একটি নতুন সড়ক করা হয়েছে এবং এই সড়কের একাধিক স্থানে এলাকার কিছু চিহ্নিত অপরাধীরা বাসন্ডা খালে চলাচলকারী ট্রলার এবং রাস্তায় যানবাহন আটকে টাকা পয়সা হাতিয়ো নেয়। রাস্তায় কোন বিদুৎ বাতি না থাকায় এই রাস্তাটি এখন অপরাধিদের অভয় অরণ্যে পরিনত হয়েছে।










