ঝালকাঠি প্রতিনিধিঃ ‘
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আজ রবিবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকান্ডের সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম ও রেডক্রিসেন্ট ইউনিটের সম্পাদক আনোয়ার হোসেন পান্না আলোচনায় অংশ নেন। এ সময় সরকারি কর্মকর্তা, রেডক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা, যুব রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










