ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে স্বাস্থ্য বিষয়ক প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলার চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এই সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকান্ড পর্যালোচনা করা হয়।
সভায় ঝালকাঠি সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ শিউলী পারভিন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ, কাঠালিয়া উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তাপসকুমার তালুকদার ও সিভিল সাজন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগের সকল কর্মসূচি সঠিকভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।










