কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ২০২১-২২ অর্থ বছরে সদর উপজেলায় নদী ভাঙ্গন কবলিত অতিদরিদ্র,দুঃস্থ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা চেক বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় ও চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে নির্বাহী অফিসার সাবেকুন নাহার, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ ও তরুন কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুমসহ ।










