ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দুর্যোগকালিন জরুরী পরিস্থিতি মোকাবেলায় আপতকালিন কর্মপরিকল্পনা প্রনয়ন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জোহর আলী।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান, জেলা দুর্যোগ ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক বক্তব্য রাখেন।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ এ আয়োজনে জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, অপরিকল্পিত ভাবে ভবন নির্মাণ,গাছপালা কেটে ফেলা মানবসৃষ্ট নানা কারনে বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। এতে বেড়েছে প্রানহানীসহ মানুষের ক্ষয় ক্ষতি। পারিবেশের ভাবসাম্য রক্ষায় বেশি করে তাল গাছ, খেজুর গাছ লাগানোর ব্যবস্থা করা। এছাড়াও পরিকল্পিত নগরায়ন, সরকারি বেসরকারি ভবন, রাস্তা ঘাট, পুল কালভার্ট নির্মানের ওপর গুরুত্ব দেন বক্তারা।










