ঝালকাঠি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে টিআইবি’র সনাক এর ইয়েস গ্রæপের আয়োজনে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে পুণরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালির আয়োজনের এ অনুষ্ঠানে সনাক সভাপতি মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, দুপ্রক সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সদস্য হামিদা খানম ও এরিয়া ম্যানেজার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। র্যালি শেষে একই বিষয়ের উপরে সনাক কার্যালয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।










