ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মীদের নিয়ে ২দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সমাপনি অনুষ্ঠানে সদর উপজেলার স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ সভাপতিত্ব করেন।
৫৫জন স্বাস্থ্যকর্মী সমাপনি ২দিন ব্যাপি প্রশিক্ষণে অংশগ্রহন করেছে ডাঃ সুরাইয়া ইয়াসমিন ও ডাঃ নাসিরা আহম্মেদ কর্মশালা পরিচালনা করেছেন। মায়ের গর্ভকালীন সেবা, গর্ভবতী মা ও শিশু মৃত্যু, প্রসবত্তোর সেবা, সংক্রমন রোগ-ব্যাধি ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক তাদেরকে ধারণা প্রদান করা হয়েছে।










