ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবে মিলনায়তনে শনিবার সকাল ১১টায় তারুণ্যের প্লাটফরমের আয়োজনে ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় চিল্ডেন এন্ড ইয়োথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন সাইডোর সহযোগীতায় এই সভায় অধিকার এখানে নারী পক্ষর সহপ্রকল্প ব্যবস্থাপক মাকসুদা খাতুন, প্রকল্প কর্মকর্তা তাহমিনা রহমান ও একই সংগঠনের আছমা সবনম ও মেরিয়েন রোজারিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসেন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গতিশীল করার বিষয় আলোচিত হয়েছে।










