ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালাকাঠিতে শিক্ষার্থীর পিতা জাকির হোসেনের বিকাশে থাকা ২৫শত টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র প্রতারিত হওয়া জাকির হোসেন মিডিয়া কর্মীদের কে বিষয়টি জানালেও ঝালকাঠি থানায় ডিজি করেনি। জাকির হোসেনের মেয়ে এস.এস সি পরীক্ষায় উত্তির্ণ হওয়ায় জান্নাতুল ফেরদৌস সুমনার মোবাইলে ম্যাসেস দেয়া হয় “প্রিয় শিক্ষর্থী কোভিড-১৯ এর কারণে তোমার উপবৃত্তি ৪২০০টাকা দেয়া হয়েছে। টকা গ্রহনের জন্য শিক্ষাবোর্ডের শিক্ষামন্ত্রী ০১৮৩৬৪৫৮৩১৮ নম্বেরে যোগাযোগ করুন”।
জাকির হোসেন এই ম্যাসেস তার মেয়ের মোবাইলে ম্যাসেস দেখে প্রথমে এ নম্বরে ফোন করে প্রথমে ফোন না ধরলেও পরে তাকে ০১৮৮৭৬৩০১৩৬ থেকে ফোন দেয়া হয় এবং বলে আপনার মেয়ের উপবৃত্তির টাকা তোলার জন্য ম্যাসেজে ৪ডিজিটের সংখ্যা ৩৮২৫০০ ও ২১৩১২০ এই নম্বরের সাথে পিন নম্বর যোগ কের ফোন দিলেই আপনার এই নম্বারে টাকা চলে যাবে। জাকির হোসেন হোসেন পৌরসভার সামনে একটি ভ্যারাইটিজ পণ্য বিক্রেতা ও এই সাথে বিকাশের একজন এজেন্ট তিনি ৪জিজিট এই নম্বরের সাথে তার বিকাশের পিন নম্বর যোগ করে কল দেয়।
তার পরের তিনি দেখেন তার বিকাশের এ্যাকাউন্নে থাকা ২৫০০টাকা উধাও হয়ে গেছে। পরবর্তীতে আর এই নম্বর গুলো সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কোন উত্তর পাওয়া যায় নি। জাকির হোসেন জানায় সে কথাবার্তার ফাঁেদ পরে ও উপবৃত্তির ৪২০০টাকা পাওয়ার জন্য তার জানা সত্যেও নিজের বিকাশ নম্বরের পিন কোড দিয়ে ভুল করেছে। এইভাবে ভুয়া ম্যাসেস সাজিয়ে অন্যান্য শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা।










