ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় প্রচন্ড তাপদাহের কারনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে ২১০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
এদের মধ্যে অধিকাংশই শিশু। ঝালকাঠি সদর হাসপাতালে ডায়রিয়া ওর্য়াডে ১৫টি বেড রয়েছে এবং রোগীদের চাপ উর্ধ্বমুখি থাকায় হাসপাতালের ওর্য়াডের ফ্লোরে রেখে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে জেলা ৩টি উপজেলা হাসপাতালগুলোতে এই রোগীর সংখ্যা উর্ধ্বমুখী রয়েছে সিভিল সার্জন কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে। সিভল সার্জন ডাঃ শিহাব উদ্দিন জানান ডায়রিয়া আক্রন্ত রোগীদের জন্য পর্যাপ্ত খাবার ও আইভি স্যালইনসহ পর্যাপ্ত ঔষধ রয়েছে।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এইচ এম জহিরুল ইসলাম জানান, প্রচন্ড তাপদাহ ও রমজানে ভাজা-পোড়র ভ্যাজাল খাবার খেয়ে প্রধানত রোগীরা ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা নিয়ে এরা সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন।ডায়রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।










