ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় কাবিটা ও টিআর প্রকল্প সহ জেলা ত্রান ও পুনর্বাসন বিভাগের আওতায় ৫ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ৪৩১ টাকা বরাদ্ধের বিপরিতে ২৮০টি প্রকল্প নেয়া হয়েছে এবং ৪৬ টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাবিটা প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্ধের পাশাপাশি ৫৬৬.৬৪২৪ মে:টন গম ও ৫৬৬.৬৪২৪ মে:টন চাল বরাদ্ধ করা হয়েছে।
এই প্রকল্পের মধ্যে ২টি সংসদীয় এমপির অনুকুলে কাবিটা প্রকল্প ১ কোটি ৪৩ লক্ষ ৭৫ হাজার ৪৫ টাকা ও ৩১৯.৮৮৮ মে:টন চাল ও ৩১৯.৮৮৮ মে:টন গম বরাদ্ধ করা হয়েছে। উপজেলা পর্যায় ১ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৫৮১ টাকা এবং ২৪৬.৭৬২৪ মে:টন চাল ও ২৪৬.৭৬২৪ মে:টন গম বরাদ্ধ করা হয়েছে। টিআর প্রকল্পের আওতায় ২ টি সংসদীয় এলাকার এমপির অনুকুলে ৯৯ লক্ষ ১৫ হাজার ৩৩৩ টাকা এবং উপজেলা পর্যায় ৭২ লক্ষ ১৪ হাজার ৫৭৪ টাকা, টিআর ২টি পৌরসভার জন্য ৭ লক্ষ ৯৩ হাজার ৮৭টাকা, বিভাগিয় কমিশনারের অনুকুলে ৮ লক্ষ টাকা এবং জেলা প্রশাসকের অনুকুলে ১১ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।
এ ছাড়াও উপজেলা পর্যায় শীতবস্ত্র ক্রয় করে শীতার্থদের মধ্যে বিতরনের জন্য ২৯ লক্ষ ৬৫ হাজার ৯০৯ টাকা এবং ২টি পৌরসভার জন্য ২ লক্ষ ১৪ হাজার ১১৯ টাকা বরাদ্ধ করা হয়েছে। ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয় থেকে শীতবস্ত্র ক্রয়ের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায় থেকে ১৮ হাজার কম্বল জেলায় পাঠান হয়েছে। এছাড়াও জেলায় নদী ভাঙ্গুনি ৬৭০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে।
ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কর্নধার কমিটির সভায় জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি আনুষ্ঠানিকভাবে বরাদ্ধকৃত প্রকল্প অনুমোদন করেছেন এবং প্রকল্প সুষ্ঠভাবে গুনগত মান বজায় রেখে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।










