ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতদুদিন ধরে টানা বর্ষনে শহর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে নিম্ন আয়ের মানুষ। টানা বৃষ্টিতে বাড়ি ঘর ও রাস্তাঘাটের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহর অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়েছে। বিরামহীন বৃষ্টি পানিতে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ।
এদিকে ভারী বৃষ্টি ও জোয়ারে সুগন্ধা,বিষখালীসহ অন্যান্য নদ-নদী পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বৃদ্ধি পেয়ে খেতখামার তলিয়ে গিয়েছে। অতি বৃষ্টি কারনে জেলার নদ-নদীগুলোর পানি বেড়েছে বলে জানানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক,শ্রমিক,দিনমজুরসহ সাধারণ মানুষ।










