ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় সার্কিট হাউজ চত্বরে ইফতারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে অংশ নেন জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, করোনাকালে দেশের কর্মহীন মানুষের হাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য ও সুরক্ষাসামগ্রী পৌঁছে দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আমি এ জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারাই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেছেন। আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি আর সেটা মাঠের কর্মকর্তারা বাস্তবায়ন করে। এভাবেই সম্মিলিতভাবে কাজ করায় দেশ এগিয়ে যাচ্ছে।










