ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি পদে অধ্যাপক ডা: অসীম কুমার সাহা এবং সাধারন সম্পাদক ঝালকাঠি পৌরসভার ১নং প্যানেল মেয়র তরুন কর্মকারকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার সকাল ১১ টায় শহরের মদনমোহন আখড়াবাড়ি মিলনাঙ্গনে সদর উপজেলা কমিটির সভাপতি প্রকৌশলী দিলীপ কুমার হালদারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড: নির্মল চন্দ্র দে তরনী, উপজেলা কমিটির সহ-সভাপতি সুবিমল হালদার।
অন্যদের মধ্যে পূজা উদযাপন পরিষদ পোনাবালিয়া ইউনিয়ন সভাপতি শ্যামল চন্দ্র ও কির্তিপাশা ইউনিয়ন কমিটির সভাপতি ভবেন্দ্র নাথ হালদার বক্তব্য রাখেন।










