ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৪৩তম বাংলাদেশ জাতীয় স্কুল মার্দাসা ক্রীড়া সমিতির শীতকালীন ২দিনব্যাপী জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলা রহমান জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে সিভিল সার্জনের পক্ষে সদর উপজেলা পপ কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা এবং ক্রীড়ামোদী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রবিবার ৩টি ভেনু ঝালকাঠি বীরশ্রেষ্ট শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে বালক বালিকা বিভাগে ক্রিকেট, পৌর স্টেডিয়ামে বালক বালিকা বিভাগে বলিবল এবং ঝালকাঠি ইনডোর স্টেডিয়ামে বালক বালিকা বিভাগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সোমবার পৌর স্টেডিয়ামে দিনব্যাপী মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুদিনের এই কর্মসূচি শেষ হবে।










