ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পরিষদের উদ্যেগে জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নের সাড়ে ৬ হাজার পরিবারকে ২৭ লক্ষ টাকা ব্যয়ে খাদ্য সামগ্রী প্রদান করবেন জেলা পরিষদ এবং একই সাথে ১০টি অক্সিজেন সিলিন্ডার ৩টি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে। এই উপলক্ষে জেলা পরিষদের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরনের উদ্ভোধনী অনুষ্ঠানের রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের মিলনায়তনে আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এম.পি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে খাদ্য সহয়তা বিতরন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মো: শাহ আলমের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী, প্রধান নির্বাহি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রসাশক কামাল হোসেন, জেলা আইনজিবি সমিতির সভাপতি আব্দুল মন্নান রসূল ও প্যানেল চেয়ারম্যান ও বিতরন কমিটির আহবায়ক মাহাবুব হোসেন বিশেষ অতিথি ছিলেন।
অন্যেদের মধ্যে জেলা পরিষদ সদস্য শাম্মি মৌসুমি কেকা, মুজিবুর রহমান ও নাসিমা আক্তার বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কতিপয় গরিব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন ও ১০টি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে সদর হাসপাতালের জন্য ৫টি এবং যুব রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিটকে ৩টি ও স্থানীয় সিটি ক্লাবকে ২টি সিলিন্ডার প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ২কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি লবন দেয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আমির হোসেন আমু এম.পি বলেছেন, মুক্তিযদ্ধের চেতনায় দেশকে সমৃদ্ধি ও অগ্রগতির পথে নিয়ে যেতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করছে। বিগত ২ বছর করোনা পরিস্থিতির মধ্যেও শেখ হাসিনা দেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে দেশের আর্থিক পরিস্থিতি সামাল দিয়েছেন। তিনি আগামী দিনগুলোতেও সাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।










