ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা পরিষদ, ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় প্রকল্পের সিডিউল ১৬ লক্ষ ১৮ হাজার ৮০০টাকা বিক্রি করে রেকর্ড পরিমান অর্থ আয় করেছে। ২০২১-২২ অর্থ বছরে এডিপি সাধারন বরাদ্ব ১ কোটি ৭০ লক্ষ টাকার বিপরীতে ১৩৭টি ক্ষুদ্র প্রকল্প গ্রহন করে। ২ থেকে ৪টি প্রকল্পকে একত্রিত করে ৪২টি প্যাকেজে দরপত্র আহবান করা হয়। প্রতিটি প্যাকেজে ১২৫-১৩০টি সিডিউল বিক্রি হয়।
প্যাকেজভুক্ত সিডিউলের মূল্য ১২ হাজার ৬০টাকা নির্ধারন করা হয়েছে। সোমবার এই দরপত্র দাখিলের শেষ দিন ছিল। প্রচুর পরিমানে সিডিউল দরপত্র বক্সে ধারন করার মত না হওয়ায় জেলা পরিষদের একটি কক্ষকেই দরপত্র ফেলা হয়েছে। প্রধানত প্রকল্পগুলি ১ লক্ষ টাকা তবে ২-৩টি প্রকল্প ২ লক্ষ টাকার। গ্রামিন অবকাঠামোর কাচা রাস্তায় ইট সলিং, নলকুপ, ঘাটলা, মাটি ভরাট এই ধরনের প্রকল্প রয়েছে।
এর পরে ঠিকাদারদের উপস্থিতিতে প্রকাশ্য লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ চুরান্ত করা হবে। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃ শাহআলম জানান দীর্ঘ দিন ধরে এই এলাকার সংসদ সদস্য আলহাজ¦ আমির হোসেন আমু নির্দেশনায় ঝালকাঠির জেলা পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিষ্ঠানিক রূপ পেয়েছে। তিনি আরও বলেন এই রাজস্ব আয় থেকেই জেলা পরিষদের নির্বাহি খরচের খাতে ব্যায় করতে হয় এবং এই অর্থ দিয়েই জেলা পরিষদের সদস্যদের সম্মানি ভাতা দিতে হয়।










