ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । করোনা পরিস্তিতি কালীন সময় এই সভাগুলো ভার্চুয়াল পদ্ধতিতে হয়েছে এবং করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দীর্ঘ কয়েকমাস পরে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্ব করেন। সভায় ৭৩টি সরকারি ও আধা সরকারী প্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকান্ড এর বাস্তবায়ন বিষয় পর্যালোচনা ভিত্তিক আলোচনা হয়েছে। জেলা প্রশাসক সকল বিভাগকে পুণঃরায় আন্তরিকতার সহিত ও গুনগতমান বজায় রেখে বাস্তবায়নের নিদের্শনা দিয়েছেন।
কোন প্রকল্প বাস্তবায়নে কোন ধরণের জটিলতা দেখা দিলে জেলা প্রশাসককে অবহিত করার পরামর্শ দেন। সভায় সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পৌরসভা প্যানেল মেয়র তরুণ কর্মকারসহ ৪ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ সরকারী বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত ভিত্তিক বক্তব্য রাখেন।










