ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি নব নির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের মিলনায়তনে ঝালকাঠি জেলা আইন সহয়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ অলি উল ইসলামের সভাপতিত্বে এই সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার, ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, নারী ও শিুশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ ও পুলিশ সুপার মুহাম্মদ আফরুজুল হক টুটুল, উপস্তিত ছিলেন। জেলা লিগ্যাল এইড এইড অফিসার এস এম মাহফুজ আলম এর সঞ্চালনায় জেলা সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামসহ কমিটি ভুক্ত সদস্যরা বক্তব্য প্রদান করেন।
ঝালকাঠি জেলায় গত ২৮ ফেব্রæয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত আইন সহায়তা চেয়ে ১৩টি দরখাস্ত পাওয়া গেছে এবং আইনি সহায়তা চাওয়া দরখাস্তের প্রেক্ষিতে প্যানেল আইনজীবি নিয়োগ করা হয়েছে। এই আবেদন গুলোর মধ্যে ৩টি কারাগর থেকে ও ১টি আদালত থেকে এবং অবশিষ্টগুলো লিগ্যাল এইড অফিসে এসে সরাসরি আবেদন করে আইনি সহায়তা চাওয়া হয়েছে। সরকার আইনী সহায়তা দেওয়ার জন্য তৃণমূলস্তরসহ অস্বচ্ছল পরিবারের আইনি সহায়তা দেয়ার খরচ বহন করে। তবে, বর্তমানে মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় পূর্বের চেয়ে আইন সহায়তা নেয়ার প্রবণতা বেড়েছে।










