ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতিসহ জেলার ৪টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং কমিটি ভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ঝালকাঠিতে আশঙ্কাজনকভাবে মাদক পাচার ও সেবন বৃদ্ধির প্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গে ঝালকাঠি জেলা ৪টি উপজেলায় একই সঙ্গে সর্বস্তরের জন সাধারণকে নিয়ে মাধক বিরোধী র্যালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের ডুবুরি স্কোয়ার সংযোজন করার জন্য দাবি উঠেছে। সভায় বাল্য বিবাহ প্রতিরোধের ক্ষেত্রে আরও কঠোর হওয়ার জন্য সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর দাবী করেছে। জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।
সভায় সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ হাফিজুর রহমান, ঝালকাঠির পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিদ্দিকুর রহমান জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার, কাজী সমিতির সভাপতি মাওঃ এস এম বশির, সাংবাদিক মানিক রায় ও হেমায়েত উদ্দিন হিমু প্রমূখ বক্তব্য রাখেন। পূর্বে একই স্থানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা বর্ধিত ব্যক্তিবর্গ নিয়ে অনুষ্ঠিত হয়েছে। একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে।










