ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি এবং অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভাসহ সন্ত্রাস ও নাসকতা প্রতিরোধ, সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিসংখ্যান প্রনয়ন, জেলা চোরা চালান বিরোধী টাস্কফোর্স কমিটির সভা ও জেলা মাধক দ্রব নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটিভুক্ত সদস্যদের উপস্থিতিতে এই সকল সভায় সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি বিগত ১ মাসে মোবাইল কোর্টের প্রতিবেদন উপস্থাপন করেন। বিগত ফেব্রুয়ারি মাসে জেলায় ৪২টি মোবাইল কোর্ট ৬৩টি মামলা দায়ের কমেছে এবং ৬৯জনকে জরিমানা করে ৭ লক্ষ ৬৪ হাজার ৬১০টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে এবং ৭জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এর পূর্বের মাসে মোবাইল কোর্টের সংখ্যা ছিল ৭৮টি, মামলা দায়ের ১২৬টি ৮৫জনকে দন্ডিত করে ২লক্ষ ৬৪ হাজার ৬৫০টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১১ জনকে খন্ডকালীন কারদন্ড প্রদান করা হয়েছে।










