ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আলোচনা সভায় ও র্যালী আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মানবাধিকার দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ ও অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলী। অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও অধ্যক্ষ মনিরুজ্জামান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান জেলা তথ্য অফিসার আহসান কবির, জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা এসএম বশির প্রমূখ ব্যক্তিরা মানবাধিকার লঙ্গনে বিভিন্ন ধরণের বিষয় তুলে বক্তব্য রাখেন।
এরপরে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালায় চত্বর থেকে র্যালি বের হয়ে র্যালিটি শহর ঘুরে একই স্থান এসে শেষ হয়।










