ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে রচনা, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা ও বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও ঝালকাঠি ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবু জাফর খান।
আলোচক ছিলেন প্রাক্তন সহকারী অধ্যাপক ডঃ কামরুন্নেছা আজাদ। সভাপতিত্ব করেন লাইব্রেরীয়ান এস এম জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে কাঠালিয়া উপজেলার বেসরকারি গণগ্রন্থাগারের পরিচালক আল মামুন বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক ও অতিথিরা এই সকল প্রতিযোগিতায় বিভিন্ন গ্রæপে বিজয়ী শিক্ষার্থী ৫৬ জনের মধ্যে পুরস্কার প্রদান করেন।










