ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশাল বিভাগের মধ্যে ঝালকাঠি জেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির নারী শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভ্যাক্সিন প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসের মধ্যে ভ্যাক্সিন কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে এই শ্রেণিভ‚ক্ত কন্যা শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন করার পরে রেজিষ্ট্রেশন পাবেন।
যাদের রেজিষ্ট্রেশন থাকবে তাদেরকেই এই মূল্যবান ভ্যাক্সিন প্রদান করা হবে এবং ভ্যাক্সিন প্রদান শেষে এই শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। প্রতিটি ভ্যাক্সিনের ক্রয়মূল্য ৩ হাজার টাকা এবং মাঠ পর্যায়ে এর জন্য ব্যয় হবে প্রতিটি ভ্যাক্সিনের বিপরীতে ৫ হাজার টাকা খরচ হবে। ঝালকাঠি জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ভ‚ক্ত ৯৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীর সংখ্যা ৩১ হাজার ৩৬১জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরীরর সংখ্যা ১০৯১জন সর্বমোট ৩২ হাজার ৪৫২জনকে এই ভ্যাক্সিন দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে স্বাস্থ্য বিভাগ মাঠে নামবেন।
এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এই সংক্রান্ত এডভোকেসি সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার, সদর উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ, নলছিটি স্বাস্থ্য পপ কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন, রাজাপুর স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের, কাঠালিয়া স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ তাপস কুমার হাওলাদারসহ শিক্ষক, ইমাম, মিডিয়াকর্মীরা এই এডভোকেসি সভায় উপস্থিথ ছিলেন। সভায় মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান। জরায়ু প্রদাহ জনিত কারণে ক্যান্সার ও প্রজনন তন্ত্র অনেক সময় ঝুকিপূর্ণ থাকে বাল্য বিবাহ এই রোগ বিস্তারের অন্যতম কারণ। এছাড়াও একাধিক যৌনমিলন জরায়ু ক্যান্সারের অন্যতম কারণ।










