ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয় জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার রাত ৭ টায় এ উপলক্ষে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির প্রধান অতিথি ছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শফিক সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় সাধারণ সম্পাদক এস এম আল আমিন, সহ সভাপতি উজ্জ্বল মজুমদারসহ ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম পারভেজ, মাসুদ মধু, সোহাগ খান সরোয়ার ও ওহেদুজ্জামান লুসান প্রমুখ বক্তব্য রাখেন। পরে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।










