ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে চোখের অসুখ নিরাময় সচেতনতা সৃষ্টির লক্ষে পটগান, গম্ভীরা, ও নাটকের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বেসরকারি সংস্থা রূপান্তর এই অনুষ্ঠান পরিবর্তন করেছেন।
দুঘন্টা ব্যাপি অনুষ্ঠান দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেছেন। ১৩ সদস্যের রূপান্তরের এই টিম অনুষ্ঠান আয়োজন করেছেন। অনুষ্ঠান পরিচালনা করেছেন টিম লিডার মিজানুর রহমান পান্নু। দি ডিফ্রেড ইলুজ ফাউন্ডেশন এর সহযোগিতা করেছেন।










