ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর হাসপাতালে সভাকক্ষে কোয়ালিটি ইম্পুভমেন্ট ও সেইফ সার্জারী চেকলিস্ট বিষয়ক দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারিশাল বিভাগের পরিচালক স্বাস্থ্য ডঃ হুমায়ুন শাহীন খান। সেমিনার পরিচালনা করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের যুগ্ম সচিব ডাঃ মোঃ আখতারুজ্জামান । সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ হাফিজুর রহমান।
সেমিনারে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তাসহ ৩৫জন অংশগ্রহণ করেন। ঝালকাঠি সদর হাসপাতালের বাহিরে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে সার্জারি চালু রয়েছে এবং সেই ক্ষেত্রে সার্জারী পদ্ধতিকে আরও সমৃদ্ধ করার জন্যই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।










