ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কোভিড-১৯ আক্রান্তের প্রাদূর্ভাব কমে গেলেও নিমূল হয়নি। গত ২০দিনে ৬০জন আক্রান্ত হয়েছে। মঙ্গলবার ৩জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
১লা সেপ্টেম্বর থেকে অদ্য পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১,২ও ৬ তারিখে যথাক্রমে ১১,৯ ও ৮জন হয়েছিল এবং এরপর থেকে গড়ে প্রতিদিন ৩জন করে আক্রান্ত হচ্ছে। ঝালকাঠির স্বাস্থ্য বিভাগ এই ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর থেকে ১৫ হাজার ৩২৭জনের নমুনা পরীক্ষা করেছে।
এর মধ্যে ৪ হাজার ৬৩৫জন পজেটিভ ও ১০ হাজার ৫১২জন নেগেটিভ রিপোর্ট এসেছে। আইসোলিয়শন থেকে ৪ হাজার ৩৬১জন সুস্থ্য হয়েছে বর্তমানে ২৫৪জন হোম আইসোলিয়শনের রয়েছে।
জেলায় এ পর্যন্ত ৭২জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমন নিমূল হয়নি কিন্তু মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দিন দিন হ্রাস পাচ্ছে।










