ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নথুল্লাবাদ ইউনিয়নের চাকলা বাজারে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ সামাবেশ অনুষ্ঠিত হয়।
সামাবেশ উদ্বোধন করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। কৃষকেদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন নলছিটি উপজেলা কৃষক দলের সভাপতি শামীম মল্লিক।
সদর উপজেলা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম সভাপতিত্বে¡ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি শহর কৃষক দলের সভাপতি ফারুক গাজী,পৌর বিএনপির প্রচার সম্পাদক নয়ন মুন্সি,উপজেলা বিএনপি দপ্তর সম্পাকদ এ্যাড, আর-আমির,ইউনিয়ন বিএনপি সভাপতি মির আহসান কবির,সাধারণ সম্পাদক সোহেল মুন্সি, প্রমুখ। কৃষক সমাবেশে নথুল্লাবাদ ইউনিয়নের শত শত কৃষক উপস্থিত ছিলেন।










