ঝালকাঠি প্রতিনিধিঃ
রবি ২০২১/২২ মৌসুমে গম,ভূট্রা,সরিষা,সূর্যমূখী, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিল্পমন্ত্রী,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।
প্রধাান অথিতির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশে খাদ্যে স্বয়ংসম্পূণ অর্জন করেছে। দেশে এখোন কোন খাদ্যে অভাব নেই। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকার সব সময় কৃষকদের পাশে থেকে তারদের সব ধরনের সহযোগিতা করে আসছে। আর কৃষকরা দক্ষতার সাথে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছে।
তিনি আরো বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যার্য মূল্যে সরা-বীজ প্রদান করে থাকে। যারা ক্ষমতায় আসতে চায় তারা কোন দিন কৃষকের জন্য কাজ করেনি। তাদের ক্ষমতায় আসার কথা বললে বিএনপি সরকার সেই দিন ১৮ জন কৃষক গুলি করে হত্যা করেছিলো সেই কথা চলে আসে। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকদের পাশে থেকে তারদের সব ধরনের সহযোগিতা করে আসছে।
করোনা কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাবে দেশের মানুষকে অর্থ খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেয়া নিদের্শনা আমরা মেনে চললে করোনা আমাদের বেশি আক্রান্ত করতে পারেনি।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্ব করেন।
সদর উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে ২কেজি ভূট্রা বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।










