ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় কিশোরীদের আত্মরক্ষার কৌশল হিসেবে কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ৮০ কিশোরীকে ৩২দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া হবে। কিশোরীদের মাঝে আত্ম রক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্ম বিশ^াস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্জাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে স্বোচ্ছার হতে সাহয্য করা এবং নিজেদের সিদ্ধান্ত গ্রহণ ও মাতামত প্রদানের জন্য আত্ম নির্ভরতা গড়ে তোলার উদ্যেশ্য নিয়ে এই প্রশিক্ষণ।
রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আর.ডি.এফ), প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি উপজেলায় ২০জন করে ৪টি উপজেলায় ৮০জন কিশোরী প্রশিক্ষণ নিচ্ছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঝালকাঠির এলিটস ক্লাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন, এসআরএইচআর স্পেশালিস্ট তৌফিক উল করিম চৌধুরী, জেন্ডার স্পেশালিস্ট নাসরিন নাহার, টিম ম্যানেজার আরডিএফ মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কারাতে প্রশিক্ষক মো. সালাউদ্দিন ভুইয়াসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










