নিজস্ব সংবাদদাতা,ঝালকাঠি::
ঝালকাঠিতে জেলা কাজী সমিতির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় বর্তমান সভাপতি মাওলানা এসএম বশিরকে পুনরায় সর্ব সম্মতভাবে কাজী সমিতির সভাপতি মনোনিত করা হয়েছে। জেলার ৪২জন কাজী ও ৪জন হিন্ধু বিবাহ রেজিষ্টার উপস্থিত ছিলেন। এর পূর্বে এসএম বশিরের সভাপতিত্বে সাধারণ সভায় বাল্য বিবাহ মুক্ত কাজী সমিতি ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও বহিরাগত কাজীরা তাদের সংশ্লিষ্ট এলাকার বাহিরে এসে কোন বিবাহ না করানোর জন্য কঠোর পদক্ষেপ নেয়া সিদান্ত গৃহিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বিবাহর ক্ষেত্রে কোন কোন সময় পুরোহিতরা বর কনের বয়স যাচাই না করেই বিবাহ সম্পন্ন করেন এ ক্ষেত্রে সচেতনতা তৈরী করা এবং এই অজুহাতে বাল্য বিবাহ যাতে না হয় সে ব্যাপারেও হিন্দু রেজিষ্টারদের সর্তক থাকতে বলা হয়েছে। যদি কোন বাল্য বিবাহ তাদের নজরে বা গোচরে আসে তাহলে দ্রæত প্রশাসনকে জানিয়ে বিবাহ স্তগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।










