ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোবিড-১৯ টিকা প্রদানে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরোনের উপায় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিআইবি এর সচেতন নাগরিক কমিটি(সনাক) ঝালকাঠির আয়োজনে এই সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
সনাক সদস্য সুজিৎকান্তি বসু এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জহিরুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সমন্বয়ক নজরুল ইসলাম তালুকদার।
অন্যদের মধ্যে টিআইবির সমন্বয়কারী কাজী শফিকুর রহমান ও সহকারী সমন্বয়কারী মৌসুমী বিশ^াস মূল বিষয়ের উপরে উপস্থাপনা করেন। উপস্থাপিত তথ্যের উপর মতামত তুলেধরে নারীনেত্রী ইসরাত জাহান সোনালী, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, রেডক্রিসেন্ট ঝালকাঠি ইউনিটের সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দুবছর ধরে চলোমান করোনা নাম হাতি সম্প্রতি বিদায় নিয়েছে। ২ বছর পরে টিআইবির এই ধরণে প্রতিবেদন উস্থাপন অর্থহীন বলেছেন। তাদের সুপারিশ করা বিষয়গুলো কার্যকর করার মতো বর্তমান পরিস্থিতি নেই।










