ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রচনা ও ছবি আঁকা প্রতিযোগীতায় পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, দ্যা হাঙ্গার প্রজেক্ট জেলা সমন্বয়কারী জাকির হোসেন, শিক্ষক রাখি বিশ^াস ও শিক্ষার্থী আরিফা বিনতে হাবিবা বক্তব্য রাখেন।
পরে বিজয়ী শিশু কন্যাদের মধ্যে পুরুক্তার প্রধান করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেছে।










