ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রকেজক্ট-৩(এলজিএসপি-৩) এর আওতায় এমআইএস সক্ষমতা বৃদ্ধির উপর দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডিএলজি সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন উদ্যোক্তাসহ ৭৬ জন অংশগ্রহণ করেছে।
কর্মশালায় এলজিএসপি সর্ম্পকে ধারণ প্রদান করেন ডিএফও গৌরঙ্গ কুমার কুন্ড। কর্মশালা পরিচালনা করেন সিনিয়র এমআইএস স্পেশালিস্ট মোঃ মোসলে উদ্দিন ও এমআইএস টিমের মাসুদুর রহমান। কর্মশালায় ইমেজে জিপিএস যাচাই, মিটিং ট্রোকার স্কিম বাস্তবায়ন, সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার, ইউপি সম্পদ ব্যবস্থাপনা, ইউপি সদস্য ও অন্যান্য ইউপি হিসাব ব্যবস্থাপনা এবং বাজেট ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থাপন ইত্যাদি বিষয় আলোচিত হয়েছ।










