ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে খরিফ দুই ২০২৪-২৫ মৌসুমে উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মদ,উপজেলা ভাইস চেয়ারম্যান লস্কর আসিফুর রহমান দিপু,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা।
সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল ও প্রাকৃতিক ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র প্রান্তিক পুনর্বাসন কর্মসূচীর আওতায় সদর উপজেলায় ৭ হাজার ২ শত কৃষককে উফশী আমন ধানের বীজ ৫ কেজি ও ১৫ কেজি সার জনপ্রতি বিতরণ করা হয়েছে।
এছাড়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৯ শত জনকে ৫ টি করে নারিকেল চারা দেয়া হয়। খরিফ দুই মৌসুমে উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিও লক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।










