ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের খামার বাড়িতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে কৃষি যান্ত্রিকীকরণ বিষয় দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিন ব্যাপি এই প্রশিক্ষণে ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে জেলার আরও ৩০জন উপসহকারী কৃষি কর্মকর্তা ২য় ব্যাচে প্রশিক্ষণ নিবেন। সমলয় পদ্ধতিতে চাষাবাদ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যাবহার ও এর গুরুত্ব, লাভ জনক ও টেকশই পদ্ধতিতে ফসল আবাদ কৌশল বিষয় প্রশিক্ষণে ধারণা ও করনীয় বিষয় অবহিত করা হয়েছে।
বরিশালে অতিরিক্ত পরিচালক কৃষিবিধ রফিকুল ইসলাম ও ঝালকাঠি উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ মোঃ মনিরুল ইসলাম, কৃষি প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ও অতিরিক্ত উপপরিচালক রিফাত সিকদার কর্মশালা পরিচালনা করেন।










