ঝালকাঠি প্রতিনিধিঃ
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডা এর অর্থায়নে ঝালকাঠি জেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) কর্তৃক বাস্তবায়িত (বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প) এর আ্ওতায় ঝালকাঠি সদর উপজেলায় দুইদিন ব্যাপি উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির প্রশিক্ষণ ঝালকাঠি সদর উপজেল াপরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের উদ্ধোধন করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এবং তিনি দুই দিন প্রশিক্ষণের মূখ্য প্রশিক্ষক ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডা: সুরাইয়া ইসলাম, ঝালকাঠি সদর থানা তদন্ত কর্মকর্তা মো: আবদুল মালেক এবং সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সাপোর্ট ইন্টিগেশন স্পেশালিষ্ট উম্মে আসমা খানম, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর টিম ম্যানেজার মো: রাকিবুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর, ইউনিয়ন কো-অর্ডিনেটরগণ ।
প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা পর্যায়ের বাল্য বিবাহ নিরোধ কমিটির সদস্যগণ ।










