ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে স্থানীয় বেসকারি সংস্থা উদ্দীপনের কৈশোর কর্মসূচির আওতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা বিষয়ক কার্যালয় সভাকক্ষে উদ্দীপন ঝালকাঠি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক নিহার রঞ্জন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্দিপনের বরিশাল জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ কবির হোসেন প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
আলোচনা সভায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। ঝালকাঠি দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এতে সহযোগীতা করেছেন।










