ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠিতে উদীচীর ১৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্ভোধন করেন নাট্যকার সুভাষ দাস।
অনুষ্ঠাতে কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান মিরন ও বরিশাল উদীচীর সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক মানিক রায়, পৌর প্যানেল মেয়র ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক তরুন কর্মকার সম্মেলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক হাবিবুর রহমান হাবিল, সাংস্কৃতিক কর্মী ও ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী বিশেষ অতিথি ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন উদীচী ঝালকাঠি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম সাঈদ খান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরবর্তী অধিবেশনে সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল করার লক্ষে উদীচীর সদস্যদের নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।










